• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • বরিশাল
  • ঝালকাঠি

সুগন্ধার ভাঙনে হারিয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম, নদীগর্ভে বিলীন পূর্বপুরুষের কবরও

ঝালকাঠি প্রতিনিধি
  ২১ জুলাই ২০২৬, ০৮:২৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
মাকসুদা বেগম ও নদী ভাঙ্গন চিত্র। ছবি: দেশ টিভি
মাকসুদা বেগম ও নদী ভাঙ্গন চিত্র। ছবি: দেশ টিভি

‘আমার স্বামীর কবরটাও নদীতে চলে গেছে। এখন মানুষ মরলেও কোথায় কবর দেব, সেই চিন্তায় থাকতে হয়।’ কথাগুলো বলতে বলতেই চোখ মুছছিলেন ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের সরই গ্রামের ৭০ বছর বয়সী মাকসুদা বেগম। তার জীবনের সবচেয়ে বড় বেদনা শুধু বসতভিটা হারানো নয়; সুগন্ধা নদীর ভয়াল ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে স্বামীর কবরও। এখন মৃত্যুর পর প্রিয়জনকে কোথায় দাফন করা হবে—সেই উৎকণ্ঠাই যেন নদীপারের মানুষের নতুন বাস্তবতা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

একসময় নদীর তীরঘেঁষা ছিল মাকসুদা বেগমের পৈতৃক বাড়ি। ভাঙনে সেটি হারিয়ে যাওয়ার পর ছেলেরা একটু দূরে নতুন ঘর তুলেছিলেন। কিন্তু সেই আশ্রয়ও রক্ষা পায়নি। ভিটেমাটি, গাছপালা, ফসলি জমি—সবই গিলে খেয়েছে সুগন্ধা। অন্যের জমিতে ছোট্ট একটি ঘর তুলে কোনোরকমে জীবন কাটছে তার। ক্ষোভের সঙ্গে তিনি বলেন, এত বড় ক্ষতির পরও কেউ তাদের খোঁজ নিতে আসেনি।

সুগন্ধা নদীর দীর্ঘদিনের ভাঙনে ঝালকাঠির নলছিটি উপজেলার অন্তত ১০টিরও বেশি গ্রামের শত শত পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। বর্ষা এলেই আতঙ্ক আরও বেড়ে যায়। নদীর কিনারায় বসবাসকারী মানুষ প্রতিদিন রাত কাটান এক অজানা শঙ্কায়— ঘুম ভাঙলে ঘরটি আদৌ থাকবে তো?

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বারইকরন, সরই, তিমিরকাঠি, দরিরচর, খোজাখালী, মল্লিকপুর, সিকদারপাড়া, বহরমপুর, ষাটপাকিয়া, কাঠিপাড়া ও অনুরাগসহ বিস্তীর্ণ এলাকা ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বারইকরন, সরই, খোজাখালী, দরিরচর, তিমিরকাঠি ও সিকদারপাড়া।

সরই গ্রামের বাসিন্দা রশিদ মোল্লা জানান, প্রায় ৫০ বছর ধরে এই ভাঙন চললেও কার্যকর কোনো স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠেনি। এই সময়ে শত শত পরিবার বসতভিটা, পানের বরজ, গাছপালা ও কোটি কোটি টাকার সম্পদ হারিয়েছে।

তিনি বলেন, প্রতিবছর মানুষ নিঃস্ব হচ্ছে, কিন্তু নদীশাসনের নামে আশ্বাস ছাড়া কিছুই মেলেনি।

হেপী বেগমের ঘর এখন নদীর একেবারে কিনারায়। দিন-রাত আতঙ্কে কাটে তাঁর পরিবারের। তিনি বলেন, প্রতিদিন মনে হয় এই বুঝি ঘরটা নদীতে চলে গেল। ছেলে-মেয়েদের নিয়ে কোথায় যাব, কী করব—কিছুই বুঝতে পারছি না।

মগড় ইউনিয়নের কাঠিপাড়া গ্রামের ইউসুফ হাওলাদার জানান, একসময় তাদের এলাকায় ২০ থেকে ৩০টি পরিবার বসবাস করত। এখন টিকে আছে মাত্র দুই-তিনটি পরিবার। তাঁর ভাষায়, আমরা কোনো সাহায্য চাই না। শুধু নদীভাঙনটা বন্ধ করে দেওয়া হোক।

সরই গ্রামের জামাল ফকির বলেন, তাঁর বাপ-দাদার ভিটা এখন সুগন্ধা নদীর মাঝখানে। অনেক কষ্টে নতুন বাড়ি করলেও সেটিও নিরাপদ নয়।

অবসরপ্রাপ্ত তহসিলদার হাজী আব্দুল হক তালুকদার বলেন, যে জায়গায় একসময় অসংখ্য বসতঘর ছিল, এখন সেখানে লঞ্চ চলাচল করে। নদী ধীরে ধীরে আমার বাড়ির দিকেও এগিয়ে আসছে। জানি না, শেষ পর্যন্ত নিজের ভিটায় থাকতে পারব কি না।

সরই গ্রামের ইউপি সদস্য বেল্লাল হোসেন মোল্লা জানান, নদীভাঙনে তাঁর অনেক স্বজন বাপ-দাদার ভিটার শেষ চিহ্নটুকুও হারিয়েছেন। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে একাধিকবার পানি উন্নয়ন বোর্ডকে বিষয়টি জানানো হলেও এখনো স্থায়ী কোনো সমাধান হয়নি।

এ বিষয়ে ঝালকাঠি পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী এ কে এম নিলয় পাশা বলেন, ঝালকাঠি ও নলছিটি উপজেলার নদীভাঙনপ্রবণ এলাকাগুলোকে অগ্রাধিকার দিয়ে একটি উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে। পাশাপাশি নতুন করে যেসব এলাকায় ভাঙনের তীব্রতা বেড়েছে, সেসব স্থানও প্রাথমিকভাবে জরিপ করা হয়েছে। প্রকল্পের অনুমোদন ও প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া গেলে ধাপে ধাপে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, নদীর গতিপ্রকৃতি, পানির প্রবাহ এবং ভাঙনের ধরন বিবেচনায় নিয়ে কারিগরি মূল্যায়নের ভিত্তিতেই স্থায়ী নদীশাসনের পরিকল্পনা করা হচ্ছে। বর্ষা মৌসুমে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো নিয়মিত পর্যবেক্ষণে রাখা হয়েছে। কোথাও জরুরি পরিস্থিতি সৃষ্টি হলে প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক সুরক্ষামূলক ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে।

আরও পড়ুন

শ্লীলতাহানির অভিযোগে অটোরিকশা চালকের পুরুষাঙ্গে মরিচের গুড়া  দিলো জনতা

কালিগঞ্জে স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার, সন্দেহভাজন নারীকে গণপিটুনিতে হত্যা

নদীপারের মানুষের কাছে সুগন্ধার ভাঙন এখন শুধু ভূমি হারানোর গল্প নয়; এটি শেকড় হারানোর ইতিহাস। এখানে নদীতে বিলীন হচ্ছে বসতভিটা, পূর্বপুরুষের কবর, স্মৃতি আর প্রজন্মের পরিচয়।

তাদের একটাই দাবি—আর প্রতিশ্রুতি নয়, দ্রুত কার্যকর নদীশাসন। কারণ তাঁদের ভাষায়, ভিটেমাটি হারালে আবার ঘর তোলা যায়, কিন্তু হারিয়ে যাওয়া স্মৃতি, পূর্বপুরুষের কবর আর শেকড় কোনোদিন ফিরে পাওয়া যায় না।

কে

  • ভাঙন
  • নদী
  • সুগন্ধ্যা নদী
এ সম্পর্কিত আরও খবর
নেত্রকোনায় তিন ইউনিয়ন প্লাবিত, বিপৎসীমার ওপরে উবদাখালীর পানি
নেত্রকোনায় তিন ইউনিয়ন প্লাবিত, বিপৎসীমার ওপরে উবদাখালীর পানি
কুড়িগ্রামে বাড়ছে সব নদ-নদীর পানি, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা
কুড়িগ্রামে বাড়ছে সব নদ-নদীর পানি, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা
গৌরনদীতে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ
গৌরনদীতে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ
সাতক্ষীরায় নদী দখলকারীদের ৩০২ জনের তালিকা প্রকাশ
সাতক্ষীরায় নদী দখলকারীদের ৩০২ জনের তালিকা প্রকাশ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।